বরিশালে স্থগিত দুই কেন্দ্রে ভোটগ্রহণ ফের শুরু, ১টিতে বাতিল

বরিশাল প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ১৪:১৮আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৪:২২

ইউপি নির্বাচন-২০১৬ বরিশাল শহরতলির রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ভারুখার দীঘি এবং মঙ্গলহাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ভোটগ্রহণ আবারও শুরু হয়েছে। সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, স্থগিত হওয়ার দেড়-দু ঘণ্টার মধ্যেই ভোটগ্রহণ শুরু করা হয়।
তবে একই ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৮টার দিকে তা স্থগিত করা হয়।
প্রিজাইডিং অফিসার  এস এম আসাদুজ্জামান জানান,  ব্যালট-বাক্স ছিনতাই ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের  মধ্যে সংঘর্ষের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে ওই  কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়। এখানে ভোটার সংখ্যা ছিল দুই হাজার ৫৭ জন।
সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

/বিটি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান