বরগুনায় ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ৭টি দোকানঘর পুড়ে ছাই

বরগুনা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ১৩:৩৯আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৩:৩৯

বরগুনার আমতলী উপজেলার মাইঠা এলাকায় রাতের আঁধারে ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লেগে সাতটি  দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের অভিযোগ রাজনৈতিক কোন্দলে আগুন দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বরগুনার আমতলী উপজেলার মাইঠা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, আনুমানিক রাত ২টার দিকে মিলন গাজীর দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে নজরে আসে স্থানীয়দের। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময়ের মধ্যে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে মুদি, মনোহরি, জ্বালানি তেল, গ্যাস, বিকাশ, ফ্লেক্সিলোডসহ বিভিন্ন ধরনের দোকান ছিল।

এ বিষয়ে ব্যবসায়ী মিলন গাজী বলেন, ‘আমি আওয়ামী লীগ করায় আমার দোকানঘরটি পুড়িয়ে দিয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পরে আমার দোকানে আগুন দিতে আসছিল তখন পারে নাই। মাঝেমধ্যে হুমকি দিতো তবে আজ আমার দোকানঘরটি ঠিকই পুড়িয়ে দিয়েছে। আমার সবকিছু কেড়ে নিলো ওরা।’

আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, ‘রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১ থেকে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে দোকানে জ্বালানি তেল (পেট্রোল) গ্যাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যার কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা তথ্য নেওয়ার সময় কারও বিরুদ্ধে কোনও অভিযোগ তোলা হয়নি।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে, তবে কারও বিরুদ্ধে  লিখিত কোনও অভিযোগ পেলে পরবর্তীতে তদন্তসাপেক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
সর্বশেষ খবর
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক