আগামী ৫০ বছরেও আ.লীগ ক্ষমতায় আসতে পারবে না: বিএনপির কেন্দ্রীয় নেতা

ঝালকাঠি প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৮:৩৯

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, ‘আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে শেখ হাসিনাসহ তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছেন।’

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে ঝালকাঠি রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের মঠবাড়ী মাহমুদিয়া দাখিল মাদ্রাসার মাঠে উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ অনেকেই।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান। অনুষ্ঠানে মঠবাড়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব