হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 

পটুয়াখালী প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ১৯:২৪আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৯:২৪

পটুয়াখালীর দুমকিতে নিজ ঘরে খুন হওয়া ৮০ বছর বয়সী বৃদ্ধার ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ইমাম হোসেন সিকদার।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ইমাম হোসেন জানান, ‌রবিবার বিকালে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ওই নারীর মরদেহের ময়নাতদন্ত করেছেন তিনি। এ সময় তার শরীরে ধর্ষণের আলামত পেয়েছেন।

রবিবার সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তার পুত্রবধূ ও স্বজনদের অভিযোগ, গত শনিবার দিবাগত রাত ১টার দিকে মনির হোসেন (৪৮) নামের ওই বৃদ্ধার দূরসম্পর্কের এক নাতি বসতঘরটিতে প্রবেশ করে। এরপর ওই বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়। এর আগে তাকে ধর্ষণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে মনিরকে ওই দিন আটক করে পুলিশ। পরে দুমকি থানায় স্বজনদের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ময়নাতদন্তে যদি ধর্ষণের আলামত পাওয়া যায়, তবে হত্যার ধারার সঙ্গে ধর্ষণের একটি ধারায় আসামিকে অভিযুক্ত করা হবে।’

দুমকি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘ওই বৃদ্ধার ময়নাতদন্ত প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। তারা প্রতিবেদন দিলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।’

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমীন জানান, যে চিকিৎসক ওই বৃদ্ধার ময়নাতদন্ত করেছেন, তিনি প্রতিবেদন জমা দিলেই থানা পুলিশের কাছে পাঠানো হবে।

ওই বৃদ্ধার পুত্রবধূ জানান, গত শনিবার গভীর রাতে মনির তাদের ঘরের কাছে গিয়ে পানি খাওয়ার কথা বলে দরজা খুলতে বলে। এ সময় তিনি (পুত্রবধূ) দরজা না খুললে মনির ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তার (পুত্রবধূ) কাছে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ঘুমন্ত স্বামীকে পিটিয়ে জখম করে মনির। এতে তিনি (পুত্রবধূ) ভয় পেয়ে নিজের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে তাৎক্ষণিকভাবে পাশের একটি ঘরে আশ্রয় নেন। ঘটনার সময় মনিরের আচরণ অস্বাভাবিক ছিল। তার ধারণা, মনির ওই সময়ে মাদকাসক্ত ছিল। এক থেকে দেড় ঘণ্টা পর মনির ঘর থেকে চলে গেলে তিনি ঘরে ফিরে আসেন। এসে দেখতে পান, তার শাশুড়ি মৃত ও বিবস্ত্র। তার ধারণা, শাশুড়িকে ধর্ষণের পর পিটিয়ে হত্যা করেছে মনির। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছেন।

/এএম/
সম্পর্কিত
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন