এনসিপির ব্যানার দিয়ে আওয়ামী লীগ কার্যালয় দখল, চলছে দলীয় কার্যক্রম

ভোলা প্রতিনিধি
১০ মে ২০২৫, ২০:১০আপডেট : ১০ মে ২০২৫, ২০:১০

ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়ে নিজ দলের ব্যানার ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। শনিবার (১০ মে) দুপরে উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবনের দলীয় কার্যালয়টি দখলে নিয়ে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। লুটপাট করা হয়েছিল কার্যালয়ের আসবাবপত্র। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল কার্যালয়টি। শনিবার দুপুরে এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সালের নেতৃত্বে এটি দখল করে নিজ দলের ব্যানার টানিয়ে কার্যক্রম শুরু করা হয়।

বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনতলা কার্যালয়টির সামনে জাতীয় নাগরিক পার্টির ব্যানার ঝুলছে। দোতলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রস্তুতিমূলক সভা করছেন এনসিপির নেতারা। ভবনের ছাদে মাইক বসিয়ে চালানো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রচারণা।

উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবনের দলীয় কার্যালয়টি দখলে নিয়ে এনসিপির ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা এনসিপির নেতা আমজাদ হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ব্যবহার করছি। এখন থেকে চরফ্যাশনে এনসিপির দলীয় সব কার্যক্রম এই কার্যালয় থেকে পরিচালিত হবে। কার্যালয়টি গত আগস্ট মাস থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এখন সেটি আমরা ব্যবহার করছি।’

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, তিন যুগেরও বেশি সময় আগে উপজেলা সদরের কলেজ রোডে জমি কিনে টিনশেড ঘর তৈরি করে দলীয় কার্যালয় স্থাপন করে কার্যক্রম চালিয়ে আসছিল উপজেলা আওয়ামী লীগ। ২০১৩ সালের দিকে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের উদ্যোগে সেখানে তিনতলা ভবন বানিয়ে দলীয় কার্যক্রম শুরু হয়। 

এদিকে, আওয়ামী লীগের কার্যালয় দখল করে এনসিপির ব্যানার টানানো নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বলেন, ‌‘আওয়ামী লীগ স্বাধীনতা ও সংগ্রামের দল। স্বাধীনতার এত বছরে এই প্রথম আওয়ামী লীগ অফিস দখল করে এনসিপির নেতারা নিজেদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। এটি দেশের ইতিহাসে নজিরবিহীন।’

/এএম/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন