কাটার সময় গাছ গিয়ে পড়লো চলন্ত মোটরসাইকেলে, প্রাণ গেলো এইচএসসি পরীক্ষার্থীর

বরগুনা প্রতিনিধি
২৪ মে ২০২৫, ১৮:০২ আপডেট : ২৪ মে ২০২৫, ১৮:০২

বরগুনার তালতলীতে সড়কের পাশে কাটার সময় চলন্ত মোটরসাইকেলে গাছ পড়ে এর চাপায় শরীয়ত বিশ্বাস (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (২৪ মে) সকালে তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। শরীয়ত বিশ্বাস পচাকোড়ালিয়া ইউনিয়নের আলমগীর বিশ্বাসের ছেলে। তিনি এই বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্বজনরা জানান, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনের সঙ্গে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে নাশতা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে শ্রমিকদের কাটা একটি মেহগনি গাছ হঠাৎ তাদের ওপর পড়ে। ওই সময় গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস, সুজন ও শাওন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের চিকিৎসার জন্য ভর্তি দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলম প্যাদা নামের ওই ব্যক্তি তার কাজের লোক দিয়ে মেশিন ব্যবহার করে গাছ কাটছিলেন। তবে গাছ কাটার সময় রাস্তার পাশে কোনও সতর্কতামূলক চিহ্ন ছিল না, যার ফলে এ দুর্ঘটনা হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার ওসি শাহজালাল বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব