বরিশালে ট্রাক উল্টে পুকুরে পড়ে দুই নারী নিহত

বরিশাল প্রতিনিধি
২৬ জুন ২০২৫, ১৯:৪৯ আপডেট : ২৬ জুন ২০২৫, ১৯:৪৯

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

নিহত দুই নারী হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী তুফানী বেগম (৩৫) এবং শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের চরদংশা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম (৩০)। আহতরা হলেন- আনিরুল (২), আনিশা (৫), নাসিমা (৮), শারমিন (৩০) ও রাহিমা বেগম (৪৫)। তারা সবাই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ থেকে বেদে সম্প্রদায়ের অন্তত ২৫ জন নারী-পুরুষ ও শিশুদের নিয়ে একটি ট্রাক পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। উজিরপুরের বামরাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে গিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এতে ট্রাকে থাকা সব যাত্রীই কমবেশি আহত হন। তবে গুরুতর আহত সাত জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উজিরপুর থানা পুলিশ, গৌরনদী ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সন্ধ্যা ৬টায় যান চলাচল স্বাভাবিক হয়।

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব