এসএসসিতে ফেল করায় প্রাণ দিলো এক শিক্ষার্থী

পিরোজপুর প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ১২:১০ আপডেট : ১২ জুলাই ২০২৫, ১২:১০

পিরোজপুরের নেছারাবাদে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করায় সুমাইয়া (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ জুলাই) উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে নেছারাবাদ হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

সুমাইয়া আরামকাঠি গ্রামের কবির হোসেনের মেয়ে। তার বাবা গ্রামে একটি খাবার হোটেলের ব্যবসা করেন। একমাত্র সন্তান হওয়ায় মেয়েকে হারিয়ে বাবা-মা উভয়ই শোকে স্তব্ধ হয়ে গেছেন।

সুমাইয়া এ বছর নেছারাবাদ উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি সম্মানের পরীক্ষার ফল প্রকাশিত হলে সে গণিত বিষয়ে অকৃতকার্য হয়।

সুমাইয়ার আপন চাচা সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন দুপুরে তার বাবা জুমার নামাজ পড়তে যায়। তার মা নাসিমা বেগম বাড়ির পাশে নিজেদের দোকানে কাজ করছিল। কিছু সময় পর তার মা বাসায় গিয়ে দেখে দরজা লাগানো। দরজার ফাঁক দিয়ে দেখে তার মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। চিৎকার দিলে সবাই ছুটে এসে অচেতন দেহ নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমাইয়ার মা নাসিমা বেগম বলেন, সুমাইয়া ছাড়া আমাদের কোনও সন্তান নেই। সে এসএসসি পরীক্ষায় এক পেপারে ফেল করে মন খারাপ করে ঘরে চুপ ছিল। আমিসহ তার বাবা ওকে অনেক বুজিয়ে মনোবল শক্ত করার চেষ্টা করেছি। পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে।

সুমাইয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, মেয়েটি খুবই ভদ্র ছিল। র্দুভাগ্যবশত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছে।

নেছারাবাদ থানার ওসি বনি আমীন জানান, শুনেছি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গাজী নজরুল জামিনে গেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: বিচারক
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা, নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব