বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে

বরগুনা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ২২:০১আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২২:৪৮

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। রোগটিতে জেলায় আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। চিকিৎসার জন্য ভর্তি আছেন ১৭৫ জন।

মঙ্গলবার (১৫ জুলাই) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৫। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ১৮ জন। এর মধ্যে বামনায় ৪, আমতলীতে ১, তালতলীতে ৪ ও পাথরঘাটায় ৯ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৭৫ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত চার হাজার ২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৮৪৫ জন। বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। অন্য হাসপাতালের মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে বরগুনায় রোগটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩৫।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, আমাদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেলে হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো চিকিৎসা সেবায় সক্ষমতা অর্জন করেছে। আর এ কারণেই আক্রান্ত রোগীর বেশিভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে ডেঙ্গুর জটিল রোগীদের জন্য বরগুনা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা যদি আরেকটু বাড়ানো যায়, বিশেষ করে আইসিইউ সুযোগ-সুবিধা যুক্ত হলে তাদেরও আমরা ভালো চিকিৎসা দিতে পারবো। 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী