বিপদসীমার ওপরে কীর্তনখোলার পানি, বেড়েছে দুর্ভোগ

বরিশাল প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ২১:৩৭আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২১:৩৭

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ওপরে চলে যাওয়ায় নগরীর বিভিন্ন স্থানে পানি প্রবেশ করায় দুর্ভোগ বেড়েছে মানুষের। একইসঙ্গে নদীতে পানির গতিবেগ প্রবল থাকায় ভাঙনের শঙ্কায় ভুগছেন নদীর তীরবর্তী লোকজন।

এদিকে, আজ শনিবার (২৬ জুলাই) বিকালে কীর্তনখোলা নদীসহ ১৩টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, ‘আজ বিকালে জোয়ারের পর কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ওপর সর্বোচ্চ ১৭ সেন্টিমিটার, হিজলার ধর্মগঞ্জ নদীর পানি ৮ সেন্টিমিটার, ঝালকাঠীর বিষখালী নদীর পানি ২৪ সেন্টিমিটার, বরগুনার বিষখালী নদীর পানি ৩৬ সেন্টিমিটার, ভোলা মেঘনা নদীর পানি ৫৪ সেন্টিমিটার, তজুমদ্দিনে মেঘনা নদীর পানি ১১৮ সেন্টিমিটার, ভোলা তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।’

‘এ ছাড়া বরিশালের বরগুনায় বিষখালী নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার, পাথরঘাটার বিষখালী নদীর পানি ৪০ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর/পায়রা নদীর পানি ২৬ সেন্টিমিটার, বরগুনার আমতলীর বুড়িশ্বর/পায়রা নদীর পানি ১৬ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ৩৪ সেন্টিমিটার ও উমেদপুরে কচা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।’

কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চল থেকে শুরু করে নগরীর বিভিন্ন এলাকা ও সড়কে পানি প্লাবিত হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

একইভাবে জেলার ১০ উপজেলায় নদীর তীরবর্তী স্থানে পানি উঠেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, ‘রাতে ভাটা লাগার সঙ্গে সঙ্গে পানি নামতে শুরু করবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী