মাদ্রাসা শিক্ষিকা স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

পটুয়াখালী প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ১৬:৩৬ আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৬:৩৬

পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে সরোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (১ আগস্ট) ভোরে চার বছরের শিশু সন্তানকে নিয়ে বাউফল থানায় হাজির হন।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তার স্ত্রী সালামা আক্তারের লাশ উদ্ধার করেছে। নিহত সালমা (৩২) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত রুস্তম আলীর মেয়ে। তিনি বাউফলের নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদ্রাসার শিক্ষক ছিলেন। আর সরোয়ার একই উপজেলার মৃত মোকসেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরির সুবাদে সালমা ও তার স্বামী সরোয়ার তাদের সন্তান সরফরাজকে নিয়ে উপজেলা চন্দ্রপাড়া গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গতকাল বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী সালমার ঘাড়ে কোপ দেন সরোয়ার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর শুক্রবার ভোরে থানায় হাজির হয়ে সবকিছু স্বীকার করেন সরোয়ার।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব