কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ১৮:০৮আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৮:০৮

পটুয়াখালীর কুয়াকাটায় একদিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি মৃত ডলফিন। শুক্রবার (১ আগস্ট ) দুপুরে সৈকতের মাঝি বাড়ি পয়েন্ট এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এটি।

প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির পুরো শরীরেই চামড়া ওঠানো, কিছু অংশ পচে গেছে, লেজ ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিন চার দিন আগে এটি মারা গেছে। প্রথমে কুয়াকাটা পৌরসভার পরিছন্নকর্মীরা এটিতে দেখতে পান। পরে বন বিভাগ ও পৌরসভার উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরের জোয়ারের সময় সমুদ্র কিছুটা উত্তাল ছিল। ধারণা করা যাচ্ছে ঢেউয়ের তোড়ে ডলফিনটি তীরে ভেসে এসেছে। দেখে মনে হচ্ছে, ৩-৪ দিন আগে এটি মারা গেছে। ডলফিনটির পিঠ ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে।

ওয়ার্ল্ডফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এসব মৃত ডলফিনের কারণ অনুসন্ধানে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রে বিষক্রিয়ার চিহ্ন মেলেনি ধারণা করা হচ্ছে। ট্রলিং জেলেদের অসাবধানতা ও সমুদ্রে প্লাস্টিক বৃদ্ধির কারণে এদের মৃত্যু ঘটছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, সৈকত এলাকায় ডলফিন রক্ষায় আমরা কাজ করছি। তবে আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কমলেও, এখনও নিয়মিত এমন খবর আসছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা এই মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক।

বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কুয়াকাটা পৌরসভার পরিছন্নকর্মীদের নিয়ে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো
কক্সবাজারে হোটেল বুকিং বাতিল করেছেন ৫০ হাজার পর্যটক
উত্তাল সাগরে গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার, একজন নিখোঁজ
সর্বশেষ খবর
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু