ওসমান হাদির গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার

ঝালকাঠি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৫, ২২:০৯ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ২২:০৯

ইনকিলাব মঞ্চের গুলিবিদ্ধ আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঝালকাঠির নলছিটিতে তার বাড়িতে চুরির ঘটনার পর ওই বাড়িসহ আশপাশে পুলিশ মোতায়েন করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘ওসমান হাদির গ্রামের বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে।’ 

এদিন সকালে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর নলছিটির খাসমহল এলাকায় ওসমান হাদির বাড়ি পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘চুরির বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টায় পালা করে সেখানে চার জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।’

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তার গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকালেই ঢাকায় চলে যান পরিবারের সদস্যরা। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির জানালা ভেঙে চুরির ঘটনা ঘটে। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শনিবার রাতে সারা দেশের মতো নলছিটিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দল। এসব কর্মসূচি থেকে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারের আহ্বান জানানো হয়। এর মধ্যে শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

/এএম/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো?
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব