হাদির হামলাকারীকে গ্রেফতার করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকা কঠিন হবে: ভগ্নিপতি

ঝালকাঠি প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ২১:৪২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ২১:৪২

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তার স্বজনরা। মূল হামলাকারীকে গ্রেফতার করতে না পারলে অন্তর্বর্তী সরকারকে সসম্মানে বিদায় নিয়ে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাদির ভগ্নিপতি আমির হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে হাদির বিদ্যাপীঠ ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় হাদির বোন মাসুমা সুলতানাও উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভগ্নিপতি আমির হোসেন বলেন, ‘ওসমান হাদিকে যে হত্যাচেষ্টা করেছে, তাকে অতিদ্রুত যদি গ্রেফতার করা না হয় তাহলে অন্তর্বর্তী সরকারকে মনে রাখতে হবে, আপনাদের ক্ষমতায় থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। মূল আসামিকে অতিদ্রুত গ্রেফতার না করলে আমরা সরকারের বিরুদ্ধে যত ধরনের প্রোগ্রাম দেওয়া উচিত; যত চাপে ফেলা উচিত, সেসব চাপে ফেলে এটার সত্য উদঘাটন করার চেষ্টা করবো। যদি আপনারা ব্যর্থ হন, আপনারা চাইছেন নির্বাচনটা দিয়ে সসম্মানে চলে যাবেন। কিন্তু সেই সম্মান মনে হয় নিয়ে যেতে পারবেন না। মানসিক অবস্থার কারণে আমরা এই মুহূর্তে কোনও আন্দোলন, অনুষ্ঠান; কোনও কিছুতেই অংশ নিতে পারছি না। কিন্তু আপনারা (সরকার) যদি এটাকে খুব ছোট করে দেখেন কিংবা কম গুরুত্ব দিয়ে দেখেন; অনেক বড় ভুল করবেন। তবে আমাদের মাঝে ওসমান হাদি ফিরে আসুক এটাই কামনা করছি।’

অনুষ্ঠানে মাসুমা সুলতানা বলেন, ‘ওসমান হাদি শুধু ভারতের শত্রু নয়, এদেশে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে, লুটের রাজনীতি করে তাদেরও শত্রু। ভারত আমাদের কোনোদিন বন্ধু ভাবেনি। তাই ইনসাফের রাষ্ট্র যেদিন কায়েম হবে, সেই দিনই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে বাংলাদেশ। এ ছাড়া কোনও কিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না। তবে আমাদের এই লড়াই থামবে না, লড়াই চলবে। ওসমান হাদি যেন আরও তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে, এই দোয়া চাই আমরা।’ 

তিনি আরও বলেন, ‘শুধু ওসমানের মাথায় গুলি লাগেনি সমগ্র বাংলাদেশের মাথা আজ গুলিবিদ্ধ। স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর গুলি লেগেছে। যখন কোনও রাজনৈতিক আন্দোলন সফল হয়নি, তখন তরুণরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। রাজনৈতিক দলগুলোর উচিত ছিল ওই তরুণদের হাতে-কলমে রাজনীতি শেখানো। কিন্তু তারা কী করলো, ওদের গালি দেওয়া শুরু করলো। হাঁটুর বয়সী, কোমরের বয়সী বলে কটূক্তি করতো, আমি বলবো ওসমানের মাথায় গুলির জন্য ওরাও দায়ী।’

এনসিপির ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, তেজগাঁও থানার যুগ্ম সমন্বয়কারী ইমরান খান, নলছিটি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাকিব ফকির ও ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাজালাল হোসাইন জেহাদি।

/এএম/
সম্পর্কিত
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘গুলিটা করলো কে, আমরা তাকে খুঁজছি’
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন