ভোলায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ভোলা প্রতিনিধি 
২৮ ডিসেম্বর ২০২৫, ২০:২৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ২১:৫৩

ভোলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মো. মিজান, রিয়াজ উদ্দিন ও আজমিরী আমরিন। মিজান ও রিয়াজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আজমিরী আমরিনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মিজান ও আজমিরী লালমোহন উপজেলার বাসিন্দা। রিয়াজ উদ্দিনের ঠিকানা এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লালমোহন উপজেলা থেকে অটোচালক ছয় জন যাত্রী নিয়ে ভোলা-চরফ্যাশন সড়ক দিয়ে ভোলার দিকে যাচ্ছিল। বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় তাদের। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহত অটোরিকশা চালকসহ চার জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অপর তিন জন চিকিৎসাধীন।

জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন