বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ১৬:৫০আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৬:৫০

বরিশালের গৌরনদীর পৌরসভার পূর্ব কাছেমাবাদ এলাকায় মঞ্জু বেপারী (৪৩) নামের অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গৌরনদী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আব্দুল রশিদ বেপারীর ছেলে।

নিহতের বড় ভাই মুরাদ বেপারী জানিয়েছেন, শনিবার রাতে মাহিলাড়া হাটের দোকানদার ও পূর্ব কাছেমাবাদ এলাকার বাসিন্দা তুহিন সরদারকে মাহিলাড়া হাট থেকে ভ্যানে তুলে তার বাড়িতে নামিয়ে দেয়। এরপর মঞ্জু ভ্যান নিয়ে তার বাড়ির উদ্দেশে রওনা দিয়ে পথিমধ্যে ইয়াসিন খানের বাড়ির কাছে কালভার্টের পশ্চিম পাশে পৌঁছিলে ওতপেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, গোংগানীর শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মঞ্জুকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দেন বাপ্পী হাওলাদার। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় মঞ্জুকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই শিক্ষক আনোয়ার বেপারী বলেন, মালামাল কিনতে কয়েকজন দোকানদারের দেওয়া টাকা প্রায়ই মঞ্জুর সঙ্গে থাকতো। মঞ্জুর সঙ্গে থাকা টাকা ছিনতাই করতে ব্যর্থ হয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে বলে তার ধারণা। এলাকার কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। এমনকি এলাকার সব মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল।

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে মঞ্জুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় হত্যা মামলার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন