বরগুনায় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ

বরগুনা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৮

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড বাইতুলমাল সম্পাদক নাসির উদ্দিনের ওপর হামলা চালিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীর বিরুদ্ধে।

সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নাসির উদ্দিন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে ও জামায়াত ইসলামীর বায়তুলমাল সম্পাদক। অভিযুক্ত নুর আলম একই এলাকার ফজলে করিমের ছেলে এবং ইউনিয়ন বিএনপির কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো জামায়াত ইসলামীর তিন থেকে চার নারী কর্মী দাওয়াতি কাজ করেছিলেন। রুহিতা এলাকার বিএনপি কর্মী নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দরা নাসির উদ্দিনকে জানালে তিনি ঘটনাস্থলে যান। নাসির উদ্দিন পৌঁছলে অভিযুক্ত নুর আলম অতর্কিত হামলা করেন।

ওই হামলায় তার (নাসিরের) ডান পা ভেঙে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান।

আহত নাসির উদ্দিন বলেন, আমাদের সংগঠনের নারী কর্মীরা দাওয়াতি কাজে বের হলে আমার এলাকার নূর আলম তাদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। এমন খবর শুনে আমি তাতক্ষণিক ঘটনাস্থলে গিয়ে গিয়ে তার সত্যতা পাই। আমার উপস্থিতি দেখেই নূর আলম আরও ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে এবং বলতে থাকেন, তাদের সাপোর্ট করো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ওপর অতর্কিত হামলা চালায় সে। 
এ সময় তিনি আরও বলেন, নির্বাচন শুরু হওয়ার আগেই এমন পরিস্থিতি, ভবিষ্যতে কি করে আল্লাহ ভালো জানেন। 

অভিযুক্ত নুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পরেই তিনি গা ঢাকা দিয়েছেন।

পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে একটি ঝামেলা হয়েছে। ঘটনাটি শোনার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সর্বশেষ খবর
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ