নির্বাচনে ভিপি নূরের পক্ষে কাজ না করায় বিএনপির তিন কমিটি বিলুপ্ত 

পটুয়াখালী প্রতিনিধি 
১৮ জানুয়ারি ২০২৬, ০১:২০ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:২০

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পক্ষে কাজ না করার অভিযোগে গলাচিপা ও দশমিনা উপজেলা এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্র থেকে কমিটি বিলুপ্তির চিঠি তারা হাতে পেয়েছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি কোনও দলীয় প্রার্থী না দিয়ে জোটের অন্যতম শরিক দল গণঅধিকার পরিষদের প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রের এই সিদ্ধান্ত অমান্য করে মাঠপর্যায়ে ভিপি নূরের বিপক্ষে অবস্থান নেয়। 

অভিযোগ রয়েছে, বিলুপ্ত কমিটির নেতারা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে গোপনে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে শেষ পর্যন্ত কেন্দ্র এই কঠোর ব্যবস্থা নিল। একই সঙ্গে নূরের পক্ষে কাজ করার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের চূড়ান্ত সতর্কতা দেওয়া হয়েছে। 

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, “জোটের স্বার্থে ও হাইকমান্ডের নির্দেশে পটুয়াখালী-৩ আসনে আমাদের প্রার্থী হলেন নুরুল হক নূর। যারা এই আদেশ অমান্য করেছেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুতই এই দুই উপজেলা ও পৌরসভায় সকল নেতাকর্মীকে সমন্বয় করে নতুন কমিটি ঘোষণা করা হবে।” দলীয় হাইকমান্ডের নির্দেশনা মেনে সবাই মিলেমিশে একসঙ্গে দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করবে বলেও আশাবাদী তিনি।

এ বিষয়ে মন্তব্য জানতে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার সংযোগটি বন্ধ পাওয়া যায়।

তবে স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, এই কঠোর বার্তার পর তৃণমূলের নেতাকর্মীরা ব্যক্তিগত পছন্দ দূরে সরিয়ে জোটের প্রার্থীর পক্ষেই নির্বাচনি মাঠে ঐক্যবদ্ধ হবেন। 

/এসটি/ 
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক
প্রধানমন্ত্রী মাদকবিরোধী যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন: ইশরাক
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক
সর্বশেষ খবর
‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা
‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা
হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা  হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ
মঙ্গলের চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে জাপানের এমএমএক্স
মঙ্গলের চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে জাপানের এমএমএক্স
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’