ফুয়াদের নির্বাচনি প্রচারণায় যুবদলের হামলার অভিযোগ, জামায়াতের বিক্ষোভ 

বরিশাল প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ১৮:০৪ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:০৪

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি প্রচারণায় হামলা ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৪ জানুয়ারি) সকালে মুলাদী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। যুবদলের মুলাদী পৌরসভার সাধারণ সম্পাদক শাওন হাওলাদারের নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে।

হামলার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে জামায়াত। এতে উল্লেখ করা হয়, শুক্রবার বিকালে উপজেলার চরটেকি এলাকায় জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আরিফ বয়াতির নেতৃত্বে ফুয়াদের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু হয়। এ সময় যুবদলের মুলাদী পৌরসভার সাধারণ সম্পাদক শাওন হাওলাদারের নেতৃত্বে তার অনুসারীরা প্রচারণায় বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হামলা চালায় যুবদল। এতে জামায়াতের ছয়-সাত কর্মী আহত হন। 

প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে মুলাদী উপজেলা জামায়াতে ইসলামী। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা হামলায় জড়িতদের বিচারের দাবি জানান। 

উপজেলা জামায়াতের আমির আবু সালেহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা প্রার্থী হয়েছেন তাদের সবার প্রচার-প্রচারণা চালানোর অধিকার রয়েছে। কিন্তু যুবদলের নেতাকর্মীরা ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীর প্রচারণায় হামলা চালিয়েছেন। একইসঙ্গে ভয়ভীতি দেখিয়েছেন। এর প্রতিবাদে মুলাদী জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করে তাদের বিচারের দাবি জানিয়েছে।’

আবুল সালেহ আরও বলেন, ‘এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মুলাদী থানায় জিডি করেছি আমরা। সেখানে হামলাকারীদের নাম উল্লেখ করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে মুলাদী পৌর যুবদলের সভাপতি রফিক ঢালী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বরিশাল জেলার প্রতিটি আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। ভোটের অংকে বিএনপি প্রার্থীদের ধারেকাছেও কোন দলের প্রার্থী নেই। কালকে তাদের প্রার্থীর প্রচারণায় হামলা করা হয়নি, হাতাহাতি হয়েছিল। সেটিকে বড় আকারে দেখছে জামায়াত।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিডির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

/এএম/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব