মামুন ও নুরুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালী প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০

পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি জোট প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিন জনকে গলাচিপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩নং চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক এবং বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সমর্থকদের আলাদা দুটি মিছিল উভয় দিক থেকে মুখোমুখি হয়। এ সময় মিছিলটি অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের মারুফ, অজিত, ওয়াজিব, অলিউল ইসলাম টিটু, বায়েজিদসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। 

আহতদের মধ্যে ঘোড়া মার্কার সমর্থক মারুফ গাজী (২৪), ওয়াজিব হাওলাদার (২৪) ও জায়েদকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে দুই প্রার্থীকে বার বার ফোন করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন