দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর

পটুয়াখালী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘বিএনপি-জামায়াত কেউ বলেনি ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। তারা বলেছে প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র চালাবো। আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। তারা দাবি করেন দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। হ্যাঁ, কোন ইনসাফ? দাঁড়িপাল্লার পাল্লা দুইটা। এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অপর পাল্লায় ভারত। আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে দলীয় নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। পটুয়াখালী-২ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়।

চরমোনাই পীর বলেন, ‘বিএনপি-জামায়াত কেউ বলেনি ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। তারা বলেছে প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র চালাবো। আমরা বলেছি ইসলামী আন্দোলন যদি বিজয়ী হয় তাহলে ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। কারণ ৫৪ বছর দেশ স্বাধীন হলো। প্রচলিত আইনের কারণে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে চোরের দেশে পরিণত হয়েছে। এই ধারার কারণেই হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগমপাড়া হয়েছে। অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালানো হচ্ছে। আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারবো না। আমরা দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে তাহলে কোনও নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।’

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির আহ্বায়ক ও হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া প্রমুখ।

 

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ