ইসলামী আন্দোলন কর্মীর ওপর হামলার অভিযোগ, পুলিশের দাবি ভিন্ন

বরগুনা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭

বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জালাল আকন (৪৫) নামের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, জালাল আকন বাজার থেকে বাড়ি ফেরার পথে ১০ থেকে ১৫ জন বিএনপির নেতা-কর্মী পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তার দুটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে রেফার্ড করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, তাদের কর্মীরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছেন। তবে বিএনপির পক্ষ থেকে বারবার ভয়ভীতি ও হামলার মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করা হলে পরদিন থেকে বিচারের দাবিতে অনশনে বসার হুঁশিয়ারিও দেন তিনি।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত বাড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার দাবি, আহত ব্যক্তি ইসলামী আন্দোলনের কোনও কর্মী নন এবং তাকে কেউ আঘাত করেনি। স্থানীয়দের বরাতে তিনি বলেন, অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ওই ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

/এম/  
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে