বরগুনায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

বরগুনা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৮

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খারাকান্দা এলাকায় জেলা ছাত্রদলের সদস্য আফরোজ হোসেনের মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাসার সামনে পার্কিং করে রাখা মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।

মোটরসাইকেলের মালিক আফরোজ জানান, তিনি বরগুনা জেলা শহরে ব্যবসা করেন। নির্বাচনে ভোট দিতে সন্ধ্যায় নিজ বাসায় ফেরেন। মোটরসাইকেল পার্কিং করে বাসায় প্রবেশ করার কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার করলে তিনি ঘর থেকে বের হয়ে দাউ দাউ করে জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে মোটরসাইকেলটি আংশিকভাবে পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। তবে কারা অগ্নিসংযোগ করেছে, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় মামলা দায়েরের জন্য ভুক্তভোগীকে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
সর্বশেষ খবর
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ