জামায়াত কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে

ভোলা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০২

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। শুক্রবার মাগরিবের নামাজের পর উপজেলার কুঞ্জেরহাট যাওয়ার পথে মিঝির বাজার এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মারধরের শিকার ব্যক্তির নাম মো. ইসমাইল। তিনি কাচিয়া ইসলামি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আখতারুজ্জামানের বড় ছেলে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে ঢাকা থেকে বাড়ি এসেছিলেন।

স্বজন ও জামায়াত নেতাদের দাবি, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বিএনপি প্রার্থীর লোকজন এই নিয়ে তৃতীয় দফায় ইসমাইলকে মারধর করেছে। গত বুধবার রাতে তাকে বাড়ির উঠানে ফেলে মারধর করা হয়। এ সময় ঘরে ঢুকে ভাঙচুর, ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার ও টাকা লুট এবং পরিবারের নারী সদস্যদের লাঞ্ছিতও করা হয়। পরদিন সকালে ভোটকেন্দ্রে যাওয়ার পথে আবারও হামলার শিকার হন ইসমাইল। এরপরও কেন্দ্রে গিয়ে ভোট দেন। তার ফুফাতো বোন দাঁড়িপাল্লার নারী এজেন্টের দায়িত্ব পালনকালে হুমকি ও মারধরের শিকার হন।

হামলার পেছনে আসনে বিজয়ী বিএনপি প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমের লোকজন জড়িত বলে দাবি করেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান। তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে দেখেছি, রড দিয়ে পিটিয়ে ইসমাইলকে শরীরে বিভিন্ন অঙ্গ থেঁতলে দেওয়া হয়েছে। এক্স-রে করা হয়েছে, রিপোর্ট আসেনি। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য তাকে তিন দফা মারধর করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান বলেন, ‘ঘটনাটি শুনেছি, দেখি কী করা যায়।’

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানান, ঘটনাটি জানা ছিল না, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ফজলুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৩ হাজার ৭০৩ ভোট পেয়েছেন।

/এএম/ 
সম্পর্কিত
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
সর্বশেষ খবর
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা