ছাত্র অধিকারের নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

পটুয়াখালী প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬

পটুয়াখালীর দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের জেরে উপজেলা ছাত্র অধিকার পরিষদের এক নেতার ওপর হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলা সদরের বাজারে এ ঘটনা ঘটে।

আহত হাসান মাহামুদ (২৫) দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের দফতর সম্পাদক। তাকে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তার অভিযোগ, দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশারের লোকজন এ হামলা করেছেন।

গণ অধিকার পরিষদের উপজেলার সদস্যসচিব মিলন মিয়া বলেন, চরবোরহান ইউনিয়নের ছাত্রদল নেতা রাকিবুল ইসলামের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে আবুল বাশার ও তার লোকজনের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে রাকিবুল ইসলামকে থানায় নিয়ে যায়। এরপর স্থানীয় বিএনপির কর্মী ইউপি সদস্য ছিদ্দিক মিয়া এবং ছাত্রদল নেতা আবুল বশারের লোকজন হাসান মাহামুদকে মারধর এবং তার দোকান ভাঙচুর করেন। হাসান মাহামুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি কালাম পঞ্চায়েত বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নুরুল হকের (নুর) নির্বাচনি কার্যালয় ভাঙচুর এবং কর্মীদের মারধরের মামলায় রাকিবুল ইসলামও আসামি। আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে ছাত্রদলের লোকজন হাসান মাহামুদকে মারধর করেন। এ বিষয়ে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করা হয়েছে।

দশমিনা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, আসামিকে থানায় আনার পর স্থানীয় পর্যায়ে ঝামেলার কথা শুনেছি। তবে বিস্তারিত জানি না।

/এফআর/
সম্পর্কিত
জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, পরিকল্পনা করে দ্বিতীয় স্বামী
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
মদসহ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা