সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বরগুনা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৬, ১৯:০৮ আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৯:০৮

বরগুনার আমতলীতে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। সেখানে সিএনজি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) দুপুরের দিকে আমতলী উপজেলার চৌরাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন মিয়া (৪২) ও উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মিল্টন মিয়া ও রাহাত ফকিরের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে শনিবার দুপুরে রাহাত ফকিরের নেতৃত্বে একদল লোক মিল্টন মিয়ার ওপর হামলা চালায়। এতে মিল্টন মিয়া ও রাসেল আকন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন মোল্লার একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে উদ্ধার করা অস্ত্রসহ সিএনজিটি জব্দ করে আমতলী থানায় নিয়ে যায়।

সিএনজি মালিক সমিতির সভাপতি মিল্টন হাওলাদার অভিযোগ করে বলেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিএনজি পরিচালনা করছিলাম। কিন্তু রাহাত ফকির এতে বাধা দেয়। একপর্যায়ে তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।

এসব অভিযোগ প্রত্যাখ্যান করে রাহাত ফকির বলেন, আমি আগে থেকেই সিএনজি পরিচালনা করতাম। মিল্টন হাওলাদার জোরপূর্বক স্ট্যান্ড দখল করেছে। তা ফিরে পেতে চাইলে এমন দ্বন্দ্বের সৃষ্টি হয়।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি সিএনজি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সর্বশেষ খবর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত