ঝালকাঠিতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ২১:০৯ আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ২১:০৯

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দিনদুপুরে মো. মিলন হাওলাদার (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার ওই এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিলন একটি দোয়া অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বেলা ২টার দিকে স্বজনরা খবর পান মিলনকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় হাবিবুর রহমান হিজবুল্লাহ জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ মাঠের সামনে ফেলে রাখা হয়েছে। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জাকির হোসেন বলেন, ‌‘প্রায় দুই বছর আগে পাশের বাড়ির আউয়াল হাওলাদারের মেয়ে রোজিনা আক্তারের সঙ্গে মিলনের বিয়ে হয়। তাদের একটি ১০ মাসের এক কন্যাসন্তান আছে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ লেগে থাকতো। হয়তো শ্বশুরবাড়ির লোকজনই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’

তবে মিলনের শাশুড়ি বলেন, ‘আমরা শুনেছি মিলনকে কারা কুপিয়ে হত্যা করেছে। তবে আমরা এ বিষয়ে কিছুই জানি না, ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। এসব মিথ্যা কথা।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মিলনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তদন্তকাজ শুরু হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা