ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
০৩ মে ২০২৬, ১৫:৪৫আপডেট : ০৩ মে ২০২৬, ১৫:৪৫

মাদক ব্যবসার সঙ্গে জড়িতের অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলা শহরের একটি বাসায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ মে) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে পাঁচ শতাধিক ইয়াবা বড়ি এবং ১০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম আরাফাত রহমান (অভি)। তিনি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আনসার আলীর ছেলে এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব, বর্তমানে বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক।

আরাফাত রহমানের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (রনি) ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি।

সানাউল্লাহ বলেন, ইয়াবাসহ গ্রেফতার হওয়া আরাফাত রহমান পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব ছিলেন। বর্তমানে তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক পদে আছেন। তার এমন অপকর্মের জন্য সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।

পাথরঘাটা থানা–পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ আরাফাত রহমানের বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৫১০টি ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আরাফাত রহমানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাথরঘাটা থানা–পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তাকে আদালতে তোলা হবে। পুলিশ কারও রাজনৈতিক পরিচয় দেখে না। গ্রেফতার ব্যক্তি একজন মাদক বিক্রেতা, এটাই তার বড় পরিচয়।

/এফআর/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
সর্বশেষ খবর
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ