উপজেলা ছাত্রদলের সভাপতি কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১৯:২৩ আপডেট : ২২ জুন ২০২৬, ১৯:২৩

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে হামলা, মারধর ও ছিনতাইয়ের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২২ জুন) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে বিচারক নওরীন করিম জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবির।

আদালত ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ মার্চ রাতে বাউফল পৌর শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে বাউফল থানায় মামলাটি করেন ব্যবসায়ী ফজলুল হক মৃধা। 

মামলার বাদী ফজলুল হক মৃধা বলেন, পূর্ববিরোধের জেরে আমার ভাই ও সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায় আব্দুল্লাহ আল ফাহাদসহ সাত-আট জন । এ সময় তারা ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়, কয়েকজনকে মারধর করে এবং নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঘটনার পর বাউফল থানায় দায়ের করা মামলায় মোট সাত জনকে আসামি করা হয়। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে বাউফল উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আহতদের মেডিক্যাল সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।’

আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবির বলেন, ‘সোমবার মামলার পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ফাহাদ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

/এএম/ 
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব