বরিশালে ইটভাটা থেকে শিশুসহ ১৩ শ্রমিক উদ্ধার, দুইজন গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ২০:৫৯আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২১:২৫

বরিশালে ইটভাটা থেকে শিশুসহ ১৩ শ্রমিক উদ্ধার, দুইজন গ্রেফতার

বরিশালের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে শিশুসহ ১৩ শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব-৮ এর একটি দল। সোমবার সকালে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের তাজেম ব্রিকসে এই অভিযান চালানো হয়। এই ইট ভাটার মালিক তাজেম আলী হাওলাদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বাইশারী ইউনিয়নে নির্বাচন করে হেরে গেছেন।

উদ্ধারকৃতরা হলেন, খলিল খা, কামরুল ইসলাম, আবদুর মজিদ গাজী, সোহেল খা, আফজাল হোসেন, নুপুর সরদার, গফুর সরদার, রফিকুল বিশ্বাস, কালাম মোড়ল, হামিদ খা, মাহাবুব রহমান, সিরাজ গাজী, মুথা সরদার ।

উদ্ধারকৃতদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরা কাঠীতে। তাদের সবাইকে নিজ গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে।

র‌্যাব-৮ এর কমান্ডার কর্নেল ফরিদুল আলম জানান, গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে ইটভাটা থেকে ১৩ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।  তাদের ইটভাটায় আটকে রেখে নির্যাতন করে ও ভয়ভীতি দেখিয়ে কাজ করতে বাধ্য করা হচ্ছিল। ইটভাটার দুইজনকে আটক করে বানারিপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত দুইজন হলেন, সাইট ম্যানেজার মিলন ও ইট ভাটার দালাল কবির।

সাতক্ষীরা থেকে আসা উদ্ধারকারী দলের সদস্য হালিম খা জানান, তারা সবাই ইটভাটার কাজে ৬ মাস আগে এখানে আসেন। কিন্তু  চুক্তিমতো বেতন ও সুযোগ-সুবিধা না দেওয়ায় তারা চলে যেতে চাইলে তাদের ওপর নির্মম নির্যাতন শুরু হয়। তার ভাতিজা খলিল খা’র (শিশু শ্রমিক) হাত ভেঙে দেওয়া হয়েছে। তাদের খাবার দেওয়া হতো না।

আরও পড়ুন:

তনুর ভাইয়ের বন্ধুসহ নিখোঁজ চারজনের সন্ধান চায় পরিবার

খবর পেয়ে নির্যাতনের শিকার শ্রমিকদের পরিবার বিষয়টি র‍্যাবকে জানায়। পরে র‌্যাব সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এসময় স্থানীয় সাংবাদিকরাও র‍্যাবের সঙ্গে ছিল। এই ইটভাটার কোনও অনুমোদন নেই বলে জানা যায়।

উদ্ধারকৃতদের পক্ষ থেকে নির্যাতিত খলিল খা’র চাচা হালিম খা বাদী হয়ে সোমবার বিকালে বানারিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় তাজেম ব্রিকসের মালিক তাজেম আলী হাওলাদার ও তার ছেলে ফোরকান হাওলাদারসহ গ্রেফতারকৃত সাইট ম্যানেজার মিলন ও ইট ভাটার দালাল কবিরকে আসামি করা হয়েছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান