উত্তাল সাগরে গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার, একজন নিখোঁজ

বরগুনা প্রতিনিধি
০৭ জুলাই ২০২৬, ১৯:৩৭ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৯:৩৭

বৈরী আবহাওয়ায় উত্তাল থাকা বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আসাদুল (১৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে গোসল করতে নেমে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় অতিরিক্ত পানির স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। 

নিখোঁজ আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের ছেলে। তিনি মানিকঝুড়ি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষা দিয়েছেন।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামের উপস্থিতিতে ও পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আসাদুল তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় তার ভগ্নিপতি শাওন তালুকদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুর ১২টার দিকে বন্ধু জাকারিয়া, আতাউল্লাহ, সাগর ও ভগ্নিপতি শাওন তালুকদারসহ পাঁচ জন শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় একপর্যায়ে স্রোতে পাঁচ জনই ভেসে যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় চার জনকে উদ্ধার করা গেলেও আসাদুলকে উদ্ধার করা যায়নি। আসাদুল ভেসে গিয়ে দীর্ঘসময় ধরে সমুদ্রের মাঝে মাছধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে ভাসতে থাকলেও একপর্যায়ে ডুবে যান। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে আসাদুলকে উদ্ধার করতে অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

উদ্ধার হওয়া চার জনকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছেন। উদ্ধার হওয়া সাগর বলেন, ‌‘আমরা পাঁচ জন একসঙ্গে সাগরে গোসল করতে নেমেছিলাম। হঠাৎ একটি বড় ঢেউ এসে আমাদের ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আমরা চার জন উদ্ধার হলেও আসাদুলকে আর খুঁজে পাওয়া যায়নি।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘নিখোঁজ আসাদুলকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরের দিকে পাঁচ জন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নেমে আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক আসাদুলের কোনও সন্ধান পাওয়া যায়নি।’

/এএম/ 
সম্পর্কিত
ফ্রান্সের কোলিউর, সমুদ্রসৈকত ও রঙিন গলিপথে কাটান শরতের ছুটি
তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ, কবে উঠবে নিষেধাজ্ঞা?
এক দিনেই চার ঋতু! পৃথিবীর কোথায় এমন আবহাওয়া?
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব