কর্মকর্তার আইডি দিয়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
০৮ জুলাই ২০২৬, ২২:০৬আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২২:০৬

ভুয়া বিলের কাগজ দেখিয়ে সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা এক পুলিশ কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে এই জালিয়াতি করেছেন বলে নিশ্চিত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মারুফ হাসান, কনস্টেবল জয়দেব কুমার মজুমদার ও কনস্টেবল সজীব মিয়া। তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় কর্মরত ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখা সূত্র থেকে জানা গেছে, বরাখাস্তকৃতরা দীর্ঘদিন ধরে পুলিশের এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেন। সম্প্রতি টাকার হিসাব না মিললে ওই কর্মকর্তার সন্দেহ হয়। এরপর গোপনে টাকা আত্মসাতের সঙ্গে কারা জড়িত তার সন্ধান চালানো হয়। তখন তদন্তে ওই তিন জনের নাম উঠে আসে। এমনকি তারা ওই কর্মকর্তার আইডি ব্যবহার করে এ ধরনের জালিয়াতি চালিয়ে আসছেন বলে তারও প্রমাণ পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হলে গত ৭ জুলাই ওই তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর দফতর) আব্দুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। তারা এক পুলিশ কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে ওসব টাকা আত্মসাৎ করেছেন। এ কারণে বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
ছাত্রদল নেতার মোটরসাইকেল আটকানোয় এসপির কার্যালয় ঘেরাও  
সর্বশেষ খবর
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৭ শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৭ শিক্ষার্থী
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার