বিএনপির সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা

ঝালকাঠি প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ১০:৩৭ আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:৩৭

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার ফুলেল শুভেচ্ছা ঘিরে বিতর্ক উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়াকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, প্রচার সম্পাদক আজিজুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপল, সাধারণ সম্পাদক শরিফুল হক মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভা চলাকালে কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়া সেখানে এসে বিএনপির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাকে মঞ্চে বিএনপির নেতাদের পাশে বসে থাকতে দেখা যায়। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনার পর বুধবার সকালে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে চেয়ারম্যান আবদুর রহিম মিয়ার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং তাকে ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক বলেন, ‘সাংগঠনিক সভাটি মূলত খোলা মাঠে হওয়ার কথা ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজন করা হয়। সভা চলাকালে চেয়ারম্যান হঠাৎ এসে আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আমরা তাকে ফুল দিয়ে বরণ করিনি। পরে তিনি সৌজন্য হিসেবে চা-নাশতার আপ্যায়ন করেন। এর বাইরে সেখানে আর কিছু ঘটেনি।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অনুষ্ঠানটি যেহেতু পরিষদ ভবনে হচ্ছিল, সে কারণেই তিনি সেখানে এসেছিলেন।’

সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান বলেন, ‘রহিম মিয়া সেখানে আসার পর আমিও বিব্রত হয়েছি। তবে তাকে বিএনপিতে নেওয়া হয়নি এবং তিনি বিএনপিতে যোগও দেননি। তাকে বিএনপিতে নেওয়ার খবর সঠিক নয়।’

কীর্তিপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুর রহমান মুরাদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর কিছুদিন চেয়ারম্যান আবদুর রহিম মিয়া এলাকায় ছিলেন না। পরে তিনি ফিরে এসে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যাদের বিরুদ্ধে আন্দোলনের সময় বাধা ও হামলার অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে একই মঞ্চে দলীয় কর্মসূচি গ্রহণযোগ্য নয়। এ কারণেই আমরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।’

বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের সামনেই বিএনপির দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও সাংগঠনিক সভা পরিষদ ভবনে আয়োজন এবং সেখানে আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা গ্রহণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা