প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান

বরিশাল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ১৬:২০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৬:২১

মানসিক নির্যাতন সইতে না পেরে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে এক গৃহবধূ বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আত্মহত্যার চেষ্টা করা গৃহবধূ ঝুমুর খানম সেতু (২৭) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। প্রায় সাড়ে পাঁচ বছর আগে সামাজিকভাবে গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী গ্রামের মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

ঝুমুরের বাবা করিম খান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ে জামাতা, শাশুড়ি, ননদ ও ননদের স্বামী বিভিন্ন কারণে ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছিলেন। তার মেয়ে জামাতা কুয়েতে যাওয়ার পরও নির্যাতনের মাত্রা কমেনি। বরং শাহারিয়ার মা রুনু বেগম, বোন নাজমিন বেগম, শারমিন ও রিয়া এবং নাজমিনের স্বামী সাইদুল হাওলাদারের প্ররোচনায় ঝুমুরের ওপর নির্যাতন আরও বেড়ে যায়। একপর্যায়ে ঝুমুরকে তার মেয়েসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন।

করিম খান আরও অভিযোগ করেন, বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, পাঁচ শতাধিক বরযাত্রী না আনা এবং ঝুমুর দেখতে সুন্দরী নন এমন নানা অজুহাতে শাহারিয়া ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

করিম খানের ভাষ্য, ঘটনার দিন রাতে শাহারিয়া ভিডিও কলে ঝুমুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে বিষপান করে মরে যেতে বলেন। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরিবারের সদস্যদের অজান্তে রাতে বিষপান করেন ঝুমুর। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ঝুমুরের বাবা করিম খান।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

/আরএইচ/
সম্পর্কিত
এক রাস্তার ইট তুলে অন্য রাস্তায় ব্যবহার, বাধা দিলে প্রাণনাশের হুমকি
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
রাবিতে হামলার আগে যা দেখেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
সর্বশেষ খবর
শিক্ষকতা পেশা ‘উপায়হীন বিকল্প’ হতে পারে না, শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী
শিক্ষকতা পেশা ‘উপায়হীন বিকল্প’ হতে পারে না, শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের