মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর জেলেদের হামলা, ফাঁকা গুলি

বরিশাল প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ১৬:১৯ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৬:১৯

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের সদস্যদের ওপর জেলেরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে মৎস্য বিভাগের কর্মকর্তাদের বহনকারী স্পিডবোটেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ডের সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় দুই জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে হিজলার মেঘনা নদীর অন্তর্বাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই জেলে হলেন- সালাহউদ্দিন চৌকিদার ও শাহ আলম।

রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস সিকদার এ দণ্ড দেন।

এ ছাড়া ঘটনাস্থল থেকে প্রায় দুই লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, গতকাল দুপুরের পর কয়েকটি ইঞ্জিনচালিত নৌকায় করে জেলেদের মাছ ধরতে দেখা যায়। তাদের বিরত রাখতে গেলে কয়েকটি নৌকায় লোকজন জড়ো করে কোস্টগার্ডের সদস্যদের ওপর হামলা চালায়। বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

তিনি বলেন, তখন তাদের বহনকারী স্পিডবোট লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন জেলেরা। এতে স্পিডবোটটির সামনের কাচ ও হর্ন ক্ষতিগ্রস্ত হয়। পরে কোস্টগার্ডের সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধাওয়া করে ইঞ্জিনচালিত নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়।

মা ইলিশ রক্ষায় গত বুধবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে নদী, সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ করেছে সরকার।

এ বিষয়ে হিজলার ইউএনও ও কোস্টগার্ডের দক্ষিণ জোনের আঞ্চলিক কার্যালয়ের গণমাধ্যম বিভাগে কয়েকবার কল করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
দুই বছরের শিশুকে বিষ পান করিয়ে হত্যা, আদালতে সৎ মায়ের স্বীকারোক্তি
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ
ফোরকান হত্যা মামলায় গ্রেফতার যুবলীগের সাবেক সভাপতি
সর্বশেষ খবর
ককরোচ নেতাদের আটকে নারী সদস্যদের কেন পাঠালো দিল্লি পুলিশ
ককরোচ নেতাদের আটকে নারী সদস্যদের কেন পাঠালো দিল্লি পুলিশ
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়
সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ