ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯

ভোলার সদর উপজেলায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে আহত করার ঘটনার পর গণপিটুনিতে আহত হাসিব (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসিব সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ধলু হাওলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মাঝির সঙ্গে হাসিবের পূর্ববিরোধের জেরে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় হোসেনকে ছুরিকাঘাত করেন হাসিব বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন আহত হোসেনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

এদিকে হোসেনকে ছুরিকাঘাতের ঘটনার পর স্থানীয় জনতা বাজার এলাকায় হাসিবকে পেয়ে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

/আরএইচ/
সম্পর্কিত
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’, ফেসবুকে বিএনপি নেতার ক্ষোভ
সর্বশেষ খবর
দুবাইপ্রবাসীর ঠিকানা জানতে চাইলো দুই মুখোশধারী, এরপরই গুলি
দুবাইপ্রবাসীর ঠিকানা জানতে চাইলো দুই মুখোশধারী, এরপরই গুলি
 বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন
 বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
কবর থেকে তুলে মৃত স্বজনদের সাজান তাঁরা!
কবর থেকে তুলে মৃত স্বজনদের সাজান তাঁরা!
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী