বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯

পটুয়াখালীর দুমকিতে বিএনপি নেতা খলিল জোমাদ্দারকে মারধর এবং তার কাছ থেকে ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুমকি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি। তিনি ওই এলাকার জলিল হাওলাদারের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার তালতলী বাজারে গেলে খলিল জোমাদ্দারের ওপর হামলা হয়। এ সময় ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ সাত থেকে আটজন তাকে মারধর করেন এবং পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় খলিল জোমাদ্দার বাদী হয়ে মামলা করেন। মামলায় ইমরানকে দুই নম্বর আসামি করা হয়েছে।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ঘটনার দিন সন্ধ্যায় পৃথক ফেসবুক লাইভে এসে ইমরান ও রাকিব দাবি করেন, বালুর ড্রেজার ব্যবসা পরিচালনার জন্য বিএনপি নেতা খলিল জোমাদ্দার তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করছেন।

দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘দায় স্বীকার করে’ ফেসবুকে পোস্ট, যুবক আটক
রামিসা হত্যা মামলার রায় ২৮ দিনে, অন্যগুলো বছরের পর বছর ঝুলছে কেন?
সর্বশেষ খবর
থেমে থেমে রাস্তায় নামার চেষ্টায় শ্রমিকরা, কঠোর অবস্থানে পুলিশ
থেমে থেমে রাস্তায় নামার চেষ্টায় শ্রমিকরা, কঠোর অবস্থানে পুলিশ
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর
১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘মুরাসু’
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘মুরাসু’
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম