
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে ভোলায় ও নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশের মতো ভোলাতেও এই অনিদিষ্টকালের ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।
ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে ভোলার কোনও নদী বন্দর এবং লঞ্চঘাট থেকে কোনও নৌ-যান ছেড়ে যায়নি। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।
এদিকে শ্রমিকদের দাবি সর্বনিম্ন ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করে জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে নৌযান শ্রমিকদের মুজরি কাঠামো ঘোষণার পাশাপাশি ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
/এসটি/








