রামগড় পৌরসভা নির্বাচনে ৬১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ২১:২৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ২১:২৭

খাগড়াছড়ি আসন্ন খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র, কমিশনার ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে সর্বমোট ৬১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৫ মে রামগড় পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা রামগড় উপজেলা নির্বাচন সার্ভার স্টেশনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বিশ্বপ্রদীপ কুমার ত্রিপুরা এবং বিকেলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাফিজ আহম্মেদ ভূইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) সমর্থিত মমিনুল আলম শ্যামল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রামগড় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো. শাহজাহান রিপন মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন।

উল্লেখ্য, ২মে মনোনয়পত্র বাছাই, ৯মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১০ তারিখে প্রতীক বরাদ্দ করা হবে।

আরও পড়ুন:

রামগড় পৌরসভা নির্বাচনে ৬১ প্রার্থীর মনোনয়নপত্র জমা কালীগঞ্জ ইউএনও মানোয়ার হোসেন মোল্লাকে সংবর্ধনা

/এনএস/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম