লক্ষ্মীপুরে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ কাউন্সিলর প্রার্থীর

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৬ মে ২০১৬, ২০:৫৭আপডেট : ০৬ মে ২০১৬, ২১:১৫

.লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিমকে একই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন হত্যার হুমকি  দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মনিরুল করিম তার নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আজ শুক্রবার দুপুরে তার নিজ বাসভবন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে জানান,‘পৌর নির্বাচনে ১০ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হওয়ায় তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রায়হানের নেতৃত্বে সোহেল, ছগীর ও বেলালসহ ৪জন সশস্ত্র অবস্থায় তাকে হত্যার হুমকি দেন।
আরও পড়ুন: চট্টগ্রামে নির্বাচনি সহিংসতায় যুবলীগ কর্মী নিহত

এ ব্যাপারে শুক্রবার সকালে তার নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (নম্বর ২৬৭) করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের এ নেতা।

/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান