লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ মে ২০১৬, ০৮:৪১আপডেট : ১১ মে ২০১৬, ০৮:৪২

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। বুধবার (১১ মে) ভোর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি বড় ছোরা উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাছারীবাড়ী এলাকার আলী আকবরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম আজিজুর রহমান মিয়া জানায়, ঢাকার বংশাল এলাকা থেকে ইউসুফকে মঙ্গলবার (১০ মে) রাতে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব বশিকপুর এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ওই এলাকার মোল্লাবাড়ির সামনে পৌঁছালে ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ইউসুফ মারাত্মকভাবে আহত হন। এ সময় তিন পুলিশ সদস্যও আহত হন।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ ইউসুফকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তিনি আরও জানান, নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন- 

পাবনার সাঁথিয়ায় নিজামীর দাফন সম্পন্ন

বৃহস্পতিবার জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল




/এফএস/





সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান