
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং থেকে মুহুরীগঞ্জ পর্যন্ত ২৫ কিমি যানজট। ফেনীর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গাড়ির অতিরিক্ত চাপ ও সড়ক উন্নয়ন কাজের কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে যানজট শুরু হয়। কিছুক্ষণ পরপর থেমে কিছু গাড়ি চলাচল করছে। এতে দূরপালার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মালবোঝাই ট্রাক ও বিভিন্ন কাভার্ডভ্যানের মালামাল নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন চালকরা। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও যানজটে আটকা পড়ে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
/এসটি/








