ফেনীর মুহুরী সেতু উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

‘বাংলাদেশের সমস্যা সমাধানে বিদেশিদের প্রয়োজন নেই’

ফেনী প্রতিনিধি
১৮ মে ২০১৬, ১৩:২১আপডেট : ১৮ মে ২০১৬, ১৩:৩৪

‘বাংলাদেশের সমস্যা সমাধানে বিদেশিদের প্রয়োজন নেই’ ‘বাংলাদেশের চলমান সমস্যা সমাধানে বিদেশিদের মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই। এসব সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনাই যথেষ্ট। বিদেশিদের হস্তক্ষেপে এ সমস্যার সমাধান হবে না।’ বুধবার (১৮ মে) সকালে ফেনীর মুহুরী সেতু উদ্বোধনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশ সফরে আসতে পারেন সংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় নারায়ণগঞ্জে শিক্ষক নির্যাতনের বিষয়ে মন্ত্রী বলেন, এ কাজটি একটি ন্যাক্কারজনক ঘটনা। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন তাকে শাস্তির আওতায় আসতে হবে।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে প্রবীণ এবং তরুণদের সমন্বয়ে সুন্দর একটি কাউন্সিল হবে।  কোনও বির্তকিত নেতাদের স্থান দেওয়া হবে না। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৩তম এই সেতু উদ্বোধন করতে এসে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রী এ সড়ক উদ্বোধন করবেন। মহাসড়কের দুই পাশেই গাছ লাগানো হবে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করা হবে। সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে।

মন্ত্রী জানান, ১৮৮.৬০ মিটারের মুহুরী সেতুর নির্মাণ ব্যয় ৩৭ কোটি টাকা। ২৫১.৭০ মিটারের ধুমঘাট সেতুর নির্মাণ ব্যয় ৪০.৫০ কোটি টাকা। 

এ সময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ।

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান