প্রস্তুতি থাকায় রোয়ানুর আঘাতে ক্ষয়ক্ষতি কম: সেতুমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
২২ মে ২০১৬, ১৫:৩০আপডেট : ২২ মে ২০১৬, ১৫:৩৩

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক মনিটরিং ও আগাম ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক প্রস্তুতি জোরদার থাকায় ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার নোয়াখালীতে দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও নগদ টাকা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করবে।  জলবায়ু তহবিল থেকে দুর্গত এলাকায় ৫ কোটি টাকা সাহায্য করা হবে। এছাড়াও নদী ভাঙন রোধ ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসন করা হবে।  
ওবায়দুল কাদের আরও বলেন, সরকার ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণের সব ব্যবস্থা করবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানীয়র জন্য প্রয়োজনীয় গভীর নলকূপ স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

এদিকে সেতুমন্ত্রী আজ  সকাল থেকে দুপুর পর্যন্ত ঝড়ের কবলে পড়া নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরার গুচ্ছ গ্রাম, চরএলাহী, ভূমিহীন প্রকল্প এলাকা ও গাংচিলসহ আশেপাশের এলাকা পরিদর্শন করেন। এসময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা তার সঙ্গে ছিলেন।

আরও পড়ুন: ‘টার্গেট কিলিং’কে বড় করে দেখছে যুক্তরাষ্ট্র 

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম