পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। মাননীয় প্রধানমন্ত্রীর ৮ মে ঢাকা পার্বত্য কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে তিন পার্বত্য জেলা থেকে সব সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৬ মে) এই হরতালের ডাক দেওয়া হয়।
হরতালের কারণে শহর থেকে কোনও দূর পাল্লার গাড়ি ছেড়ে যায়নি। শহরের বেশিরভাগ দোকানপাটও বন্ধ ছিল। জেলা শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন-
পরিবেশ বিপর্যয়ে অস্তিত্বের হুমকিতে ঝালকাঠির কাঠালিয়া
/এফএস/








