তামাকমুক্ত দিবসে ব্যতিক্রমী উদ্যোগ

ধূমপান ছেড়ে সেই টাকা ষাটোর্ধ্বদের দেওয়ার ঘোষণা চাঁদপুরের ৫ আইনজীবীর

চাঁদপুর প্রতিনিধি
৩১ মে ২০১৬, ১৮:৫৫আপডেট : ৩১ মে ২০১৬, ১৮:৫৮

ধূমপান ছেড়ে সেই টাকা ষাটোর্ধ্বদের দেওয়ার ঘোষণা চাঁদপুরের ৫ আইনজীবীর বিশ্ব তামাক মুক্ত দিবসে ধূমপান ছাড়ার অঙ্গীকার করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের পাঁচ আইনজীবী। প্রতিমাসে ধূমপানে যে অর্থ ব্যয় হতো তা এখন থেকে ১০ জন ষাটোর্ধ্ব দুস্থকে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর।
মঙ্গলবার বিকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে স্থানীয় সাংবাদিক ও আইনজীবীদের উপস্থিতিতে ধূমপান ছাড়ার ঘোষণা দেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট বদিউজ্জামান কিরণ ও অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল। এছাড়া অনুষ্ঠানে পাঁচ আইনজীবীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধূমপান ছাড়ার ঘোষণা দেন বীর মুক্তিযোদ্ধা শফিক গাজী।
অ্যাডভোকেট সেলিম আকবর বাংলা ট্রিবিউনকে জানান, ধূমপান করে যে টাকা ব্যয় করতেন ওই টাকা তিনি আমৃত্যু ১০ জন গরিবের মাঝে প্রতিমাসে পাঁচশ’ টাকা করে দেবেন।

তিনি বলেন, আমি হিসাব করে দেখেছি প্রতি মাসে কমপক্ষে ৬-৭ হাজার টাকা ধূমপানে খরচ হয়। যাদের বয়স ষাটোর্ধ্ব কিন্তু সরকারি বয়স্কভাতা পান না এমন লোকদের প্রতিমাসে ৫০০ টাকা করে আজ থেকে আগাম দেওয়া শুরু করলাম।

অনুষ্ঠানে ১০ জনকে সহায়তা প্রদান করা হয়। তারা হলেন মালেকা বানু, আমিরেন নেছা, আনোয়ারা বেগম, তাজু বেগম, রাবেয়া বেগম, বুলু বেগম, মনোয়ারা বেগম মণি, বুলু বেগম, শামসুল হক, মনোয়ারা বেগম।

অ্যাডভোকেট ইয়াসিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদত, বর্তমান সভাপতি বিএম হান্নান, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মির্জা জাকির, অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল প্রমুখ।

 আরও পড়ুন: গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান