কক্সবাজারের মহেশখালী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত জালাল উদ্দিনকে (৪২) অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে মহেশখালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় ৬টি এসবিবিএল বন্দুক, ২টি ওয়ান শুটার গান, ১৫টি তাজা গুলি ও ৩৫টি গুলির খোসা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পে বিকাল ৩টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক (মিডিয়া) ও কোম্পানি কমান্ডার এএসপি সৈয়দ মুহসিনুল হক এসব জানান।
এএসপি জানান, জালাল উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি ও ধর্ষণসহ ১৪টি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ এ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব। তাকে আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলাও দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: শাশুড়ি জামাই মিলে গলায় ছুরি চালায় রেবার
/এআর/এইচকে/








