ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে জেএমবি সদস্য ও তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসীসহ ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন।
এ অভিযানে নাশকতা, হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলার ৫৫ জন চিহ্নিত আসামিকে গ্রেফতার করা হয়। তার মধ্যে জেমবি সদস্য মো. শামীম মিয়াকে (৫৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি। সে ওই মামলায় ৬ বছর কারাভোগ করে সম্প্রতি জামিনে বের হয়ে আসেন। সম্প্রতি শামীম আবারও নাশকতার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। এছাড়া পৌর এলাকার পুনিয়াউটে অভিযান চালিয়ে একটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজসহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী মমিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক ১
/জেবি/টিএন/আপ-এআর/







