রাঙামাটিতে জনসংহতি সমিতি ৩ দিনের অবরোধ প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ১৬:৪৮আপডেট : ১৭ জুন ২০১৬, ১৬:৫৪

জনসংহতি সমিতি রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়ার ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে দ্বিতীয়বারের মতো ডাকা আগামী ১৯, ২০ ও ২১ জুনের অবরোধ প্রত্যাহার করেছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
শুক্রবার দুপুর ২.১১ মিনিটে সংগঠনটির পক্ষে রাঙামাটি জেলা সম্পাদক নীলোৎপল খীসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিট পিটিশন মূলে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটির সংশ্লিষ্ট তদন্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার সুবিধার্থেই রাঙামাটি জেলা জুড়ে ডাকা এই অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে একই দাবিতে গত ১৩ ও ১৪ জুন রাঙামাটি জেলাজুড়ে অবরোধ পালন করে জনসংহতি সমিতি।  ওই কেন্দ্রে কারচুপির কারণে জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী দিলীপ চাকমা পরাজিত হয়েছেন বলে অভিযোগ তাদের। এখানে বিজয়ী হয়েছিলেন নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশীদ মামুন।

/এইচকে/

আরও পড়ুন: ঈদে ৬ দিন মহাসড়কে ভারী যান বন্ধ: সেতুমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের