মিতুকে গুলি করে ওয়াসিম: সিএমপি কমিশনার

চট্টগ্রাম ব্যুরো
২৬ জুন ২০১৬, ১৭:১০আপডেট : ২৬ জুন ২০১৬, ১৭:৪২

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় সরাসরি অংশ নেওয়া দুজনের নাম ওয়াসিম ও আনোয়ার। এদের মধ্যে মিতুকে সরাসরি গুলি করেছে ওয়াসিম বলে জানিয়েছেন সিএমপির কমিশনার ইকবাল বাহার। রবিবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ওয়াসিম ও আনোয়ার দুজনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তারা পেশাদার অপরাধী। আদালতে এখনও তাদের জবানবন্দি নেওয়া হচ্ছে।
ইকবাল বাহার বলেন, মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে একজন হচ্ছেন ওয়াসিম। হত্যাকাণ্ডে সক্রিয় অংশ  নিয়ে সে মিতুকে গুলি করে।
সিএমপি কমিশনার আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
এ হত্যাকান্ডে ৭/৮ জন  এর একটি সংঘবদ্ধ চক্র জড়িত ছিল বলেও জানান পুলিশ কমিশনার। তবে তদন্তের স্বার্থে কার নির্দেশে , কেন এ হত্যাকাণ্ড তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। বাবুল আক্তারকে মামলার বিষয়ে আলোচনার জন্য নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।


মামলার বাদী পুলিশ সুপার (এসপি) বাবুল সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন,  বাবুল আক্তারকে পুলিশের নিরাপত্তায় রাখা হয়েছে, নজরবন্দি নয়।
এছাড়া বাদীর সঙ্গে মামলা নিয়ে দীর্ঘসময় আলোচনা হয়েছে। আরও আলোচনা চলবে। বাদীর সঙ্গে যেকোনও সময় যেকোনও জায়গায় আলোচনা হতে পারে।

উল্লেখ্য, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। হত্যাকারীরা মোটরসাইকেলে এসেছিল।

ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তার স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

 /এআর/

আরও পড়ুন:
শ্বাসরুদ্ধকর ১৬ ঘণ্টায় যা ঘটলো

পুলিশের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম: এসপি বাবুল আক্তার

বাসায় ফিরেছেন এসপি বাবুল আক্তার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম